পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় পাপরী রানী রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপরী রানী রায় একই এলাকার সেবেন রায়ের মেয়ে।
পরে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।































































































































































































































