ত্রিশালে ধানখেতে কৃষকের হত্যা, মুঠোফোন ও টাকা পাশে পড়ে

ত্রিশালে ধানখেতে কৃষকের হত্যা, মুঠোফোন ও টাকা পাশে পড়ে

ময়মনসিংহের ত্রিশালে ধানখেত দেখতে যাওয়ার পথে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মণি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব হোসেন (৫৫) ওই এলাকার মৃত মো. সাইফুল্লাহর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গরুর পাইকারি বেচাকেনা করতেন।

পুলিশ জানায়, গতকাল রাত ৮টা ২৪ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল আসে, ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মণি বামনাখালী মধ্যপাড়া এলাকায় মোতালেব হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর ধানখেতে ফেলে রেখে গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।