উচ্চপর্যায়ের পরিদর্শনের আগে হাটে ব্যাপক পরিচ্ছন্নতা

উচ্চপর্যায়ের পরিদর্শনের আগে হাটে ব্যাপক পরিচ্ছন্নতা

উত্তরা দিয়াবাড়ি হাটে বিকেলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান পরিদর্শনে আসবেন বলে খবর পাওয়ার পর হাটে হঠাৎ করেই শুরু হয়েছে জোরদার পরিচ্ছন্নতা কার্যক্রম। তবে দুপুর পর্যন্ত উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিজে হাটের বর্জ্য ও ময়লা-আবর্জনা পড়ে ছিল। প্রতিমন্ত্রী ও প্রশাসক যাওয়ার আগে সেখানে পরিচ্ছন্নতার কাজে নামেন সিটি করপোরেশনের কর্মীরা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটায় প্রতিমন্ত্রী ও প্রশাসকের হাট পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে বেলা ১টা ২০ মিনিটের দিকে সিটি করপোরেশনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জরুরি বার্তা দিয়ে সংবাদ সংগ্রহের জন্য জানানো হয়।

বেলা আড়াইটার দিকে দেখা যায়, পে-লোডার দিয়ে সড়কের জমে থাকা বর্জ্য অপসারণ করা হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে হাটের বিভিন্ন অংশ পরিষ্কার করছেন। কর্মকর্তারাও মাঠে উপস্থিত থেকে কাজ তদারক করছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।