প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২১: ২২ কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮২ রাউন্ড রাইফেল ও মেশিনগান (এমজি) এর গুলি এবং একটি দেশীয় দা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ও অস্ত্র ফেলে পালিয়ে যায়।
শনিবার বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাহারপাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন।































































































































































































































