উল্লাপাড়ায় অবৈধ ডিজেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

উল্লাপাড়ায় অবৈধ ডিজেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবৈধভাবে বহন করা ছয় ড্রাম ডিজেলসহ একটি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় শাহজালাল সবুজ (৪২) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঢাকা-পাবনা মহাসড়কের শ্যামলীপাড়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।