আরবান হেলথ কেয়ার কর্মীদের চাকরি বহাল রাখার দাবি

আরবান হেলথ কেয়ার কর্মীদের চাকরি বহাল রাখার দাবি

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা চাকরি বহাল রাখার দাবি জানিয়েছেন। প্রকল্পের আওতায় থাকা স্বাস্থ্যকেন্দ্রগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ায় প্রকল্পে কর্মরত হাজারো কর্মকর্তা-কর্মচারীর চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গেলেও চাকরির নিশ্চয়তা চান তাঁরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য় পর্যায়’-এর কর্মকর্তা-কর্মচারীরা এ দাবি জানান।

প্রকল্পের আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রকল্পের পিএমইউ, পিআইইউ এবং প্রকল্প এলাকায় কর্মরত ৪ হাজার ৩৮২ জন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীর চাকরি বহাল থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।