উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণের ঘটনায় উদ্ধার

উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণের ঘটনায় উদ্ধার

উত্তরায় বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর গাজীপুরের পুবাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত অভিযোগে অপহরণের হোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার পুলিশ জানায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুরে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন বাবা। একপর্যায়ে লামীন ইসলামসহ সাত-আটজন দুর্বৃত্ত উত্তরা ৬ নম্বর সেক্টর থেকে বাবার কাছ থেকে তাঁর মেয়েকে ছিনিয়ে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়।

গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের হোতা লামীন ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার দুপুরে গাজীপুরের পুবাইলের পদহারা বাইত এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণের হোতা লামীনকে গ্রেপ্তার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।