উত্তরায় আবারও একই ব্যবসায়ীর বাসায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা

উত্তরায় আবারও একই ব্যবসায়ীর বাসায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা

উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে আড়াই মাসের ব্যবধানে ওই বাসা লক্ষ্য করে দুইবার গুলি চালানো হলো।

পুলিশ জানায়, উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, হেলমেট পরে মোটরসাইকেলে করে এসে গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।