ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম মিটু মৃধা (৫৫) আর নেই। রোববার সকালে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, স্ট্রোকজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত জাহাঙ্গীর আলম মিটু মৃধা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিলশুকাভবানীপুর এলাকার মরহুম দুলাল হোসেন মেম্বারের বড় ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।































































































































































































































