কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল উদ্ধারের মাধ্যমে এক মানব পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা মো. ইয়াসিন (২৮) নামের এই মানব পাচারকারীকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে হত্যা ও মানব পাচারের একাধিক মামলা রয়েছে।
কোস্টগার্ড জানায়, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফের মহেশখালিয়াপাড়া–সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের সদস্যরা। এ সময় ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের একটি বিদেশি পিস্তলসহ ইয়াসিনকে আটক করা হয়।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন































































































































































































































