বিদ্যুৎ তারে ঝোড়ো হাওয়ায় ছিঁড়ে পড়ে খামারির মৃত্যু

বিদ্যুৎ তারে ঝোড়ো হাওয়ায় ছিঁড়ে পড়ে খামারির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে ঝোড়ো হাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিদ্যুতের তার। সঞ্চালন তারটিতে বিদ্যুৎ নেই ভেবে হাত দিয়েছিলেন মোহাম্মদ বাদশা (৩৫) নামের এক খামারি। মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদের ছেলে। তিনি খামারি ছিলেন। খামারের পাশাপাশি তিনি হ্নীলা বাজারে ছোলা-মুড়ির দোকান করতেন তিনি।

দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ছেঁড়া তার সংস্কার করতে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।