ব্যবসায়ীকে হামলায় মৃত্যু, পরিবার অভিভাবকহীন

ব্যবসায়ীকে হামলায় মৃত্যু, পরিবার অভিভাবকহীন

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে নয়ন (৩৫)। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে। আনোয়ার স্থানীয় গাংরা বাজারে পান ও জুতার ব্যবসা করতেন।

গতকাল মঙ্গলবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আনোয়ারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আজ দুপুর পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।