যশোরে বিদ্যুতের লাইন টানতে শতাধিক গাছ কাটা

যশোরে বিদ্যুতের লাইন টানতে শতাধিক গাছ কাটা

যশোরের বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়কের দুই পাশে শতাধিক গাছ কাটা হয়েছে। বিদ্যুতের লাইন টানতে গাছগুলো কাটা হয়েছে। গাছের মাথা, ডালপালা এবং কিছু ক্ষেত্রে গোড়াও কেটে ফেলা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড সূত্র জানায়, প্রতি কিলোমিটারে ২৫ থেকে ৩০টি করে খুঁটি বসানো হয়েছে। সে হিসাবে পাঁচ কিলোমিটারে প্রায় ১২৫ থেকে ১৫০টি খুঁটি স্থাপন করা হয়েছে।

বাঘারপাড়া উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) আবদুল কুদ্দুস বলেন, গাছ কাটার বিষয়ে তাঁদের আগে জানানো হয়নি। পরে বিষয়টি জানতে পেরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।

বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়কটিতে নিয়মিত ভ্যান চালান ইন্দ্রা গ্রামের আলাউদ্দিন মোল্যা (৬৫)। আক্ষেপ নিয়ে তিনি বলেন, বিদ্যুতের তার টানতে গাছের মাথা, গোড়া ও মাঝ অংশ থেকে কাটা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।