যশোরে ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডে প্রধান আসামি গ্রেপ্তার

যশোরে ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডে প্রধান আসামি গ্রেপ্তার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার প্রধান আসামি শাহ মো. মাহমুদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে যশোর শহরের আর এন রোড এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে যশোরের পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

গ্রেপ্তার মাহমুদ হোসেন অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের শাহ মো. জুনায়েদের ছেলে। ৬ মে সন্ধ্যায় নওয়াপাড়ার পীরবাড়ি মাদ্রাসার পাশে আনিছুর রহমানের মালিকানাধীন বহুতল মার্কেটের সামনে এক ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। রাত আড়াইটার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।