যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে দোকানপাট বন্ধ

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে দোকানপাট বন্ধ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া বাজারের ওই ব্যবসায়ীর মালিকানাধীন বহুতল মার্কেটের সামনে এক দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। রাত আড়াইটার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যবসায়ী হলেন আনিছুর রহমান (৬৮)। তিনি নওয়াপাড়া বাজারের সার, খাদ্যশস্য, কয়লা ও সিমেন্ট আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন।

আনিছুর রহমানকে হত্যার প্রতিবাদে ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে নওয়াপাড়া বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রেখেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।