যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

যশোর-খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত দুজন হলেন যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি রানী সাহা (৩০) ও তাঁদের ছেলে সৌভিক সাহা (৫)। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে এবং পরে সামনে থাকা একটি ইজিবাইকে সজোরে ধাক্কা দেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।