যশোরে রেললাইনে ট্রাক উঠে পড়ল, ট্রেনে কাটা পড়ে চালকের মৃত্যু

যশোরে রেললাইনে ট্রাক উঠে পড়ল, ট্রেনে কাটা পড়ে চালকের মৃত্যু

যশোরে রেললাইনের ওপর উঠে পড়ে ট্রাক। ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ছিটকে পড়েন রেললাইনে। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ রোববার দুপুরে অভয়নগর উপজেলার মশরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মনোয়ার হোসেন (৬০) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, অভয়নগর উপজেলার মশরহাটি এলাকায় পাশাপাশি যশোর-খুলনা মহাসড়ক ও খুলনা-রাজশাহী রেললাইন।

দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।