জাতীয়ভাবে সেবা ও যত্ন খাত (কেয়ার সেক্টর) নিয়ে নীতিমালা তৈরি করে বিনিয়োগ করলে ব্যাপক হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিশুযত্ন, মাতৃদুগ্ধ দান, প্রাথমিক শৈশব যত্ন ও দীর্ঘমেয়াদি যত্ন এই চারটি নীতিতে বিনিয়োগ করলে ২০৩৫ সালের মধ্যে দেশে ৭০ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে।
আইএলওর তথ্য তুলে ধরে বলা হয়, ২০৩৫ সালের মধ্যে সম্ভাব্য ওই কর্মসংস্থানের মধ্যে ২০ লাখ সরাসরি শিশুযত্ন খাতে এবং ৩০ লাখ দীর্ঘমেয়াদি যত্ন খাতে যুক্ত হবে। বাকি ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে এই খাতের বাইরে, তবে সেটা হবে পরোক্ষভাবে।































































































































































































































